গাইবান্ধায় ৪ দফা দাবিতে আজ দুপুরে গাইবান্ধা আসাদুজ্জামান মার্কেটের সামনে বাংলাদেশ সমাজতান্ত্রিক ছাত্রফ্রন্ট জেলা শাখা মানববন্ধন পালন করে।
তাদের ৪ দফা দাবির মধ্যে বিনামূল্যে টেস্ট করোনা আক্রান্ত সকলের সরকারী উদ্দ্যোগে চিকিৎসা সেবা নিশ্চিত স্কুল কলেজ-বিশ্ববিদ্যালয়ের এক বছরের বেতন ফি মওকুফ পর্যাপ্ত ব্যবস্থাগ্রহণ ছাড়া অনলাইন শিক্ষা কার্যক্রম পনিচালনা করা চলবে না, ডিজিটাল নিরাপত্তা আইন-২০১৮ বাতিল এবং রাষ্ট্রয়ত পাটকল বন্ধে সিদ্ধান্ত বাতিল ও শ্রমিক ছাটাই বন্ধ করার দাবি জানান।
ঘন্টাব্যাপী মানববন্ধন চলাকালে বক্তব্য রাখেন বাংলাদেশ সমাজতান্ত্রিক ছাত্রফ্রন্টের জেলা শাখার সভাপতি পরমান্দ দাস, সাধারণ সম্পাদক রাহেলা সিদ্দিকি ও সাংগাঠনিক সম্পাদক বন্ধন কুমার বর্মন এবং ছাত্রছাত্রীরা উপস্থিত ছিলেন।
তারা বলেন, দ্রুত এই দাবিগুলো সরকারের পালন করতে হবে তা নাহলে এর থেকে তীব্র আন্দোলন গড়ে তুলব আমরা।
বার্তাবাজার/এমকে