মানিকছড়িতে ভিক্ষুকদের মাঝে ছাগল বিতরণ

জেলা মানিকছড়ি উপজেলায় মঙ্গলবার (৭ জুলাই) সকাল ১০ টায় উপজেলা পরিষদ, সমাজ সেবা কার্যালয়ে ২১ জন ভিক্ষুককে ছাগল ও ক্ষুদ্র ব্যবসা পরিচালনা করার টাকা বিতরন করা হয়।

১৭ জন ভিক্ষুককে ছাগল ও ৪ জনকে ক্ষুদ্র ব্যবসা পরিচালনা করার জন্য টাকা প্রদান করা হয়।

মানিকছড়ি সমাজ সেবা অধিদপ্তরের এই আযোজন করেন। বিতরন কালে উপস্থিত ছিলেন মানিকছড়ির উপজেলা চেয়ারম্যান জয়নাল আবেদীন, উপজেলা নির্বাহী অফিমার তামান্না মাহমুদ, সমাজ সেবা কর্মকর্তা মোহাম্মদ আইনুল হোসেন জিলানী, প্রাণী সম্পদ কর্মকর্তা সুচয়ন চৌধুরী, সহকারী সমাজ সেবা কর্মকর্তা আবদুল মান্নান, সহকারী আব্দুস ছালামসহ জন প্রতিনিধি উপস্থিত ছিলেন।

মানিকছড়ি উপজেলা চেয়ারম্যান জয়নাল আবেদীন বলেন আজ থেকে মানুষের কাছে হাতপাতা নয় নিজেরা একটি ছাগল দিয়ে একটি খামার করার চেষ্টা করবেন।

বার্তাবাজার/এমকে

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর