পাকুন্দিয়ায় মাস্ক না পড়ায় ২৪ জনকে জরিমানা (ভিডিওসহ)

কিশোরগঞ্জের পাকুন্দিয়া বাজারে মাস্ক না পরায় ২৪ জনকে চার হাজার ৭০০ টাকা জরিমানা করা হয়েছে।

মঙ্গলবার (৭ জুলাই) ভ্রাম্যমাণ আদালত তাদের কাছ থেকে এ জরিমানা আদায় করেন। আদালত পরিচালনা করেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) একেএম লুৎফর রহমান।

লুৎফর রহমান ভ্রাম্যমাণ আদালত পরিচালনার বিষয়টি নিশ্চিত করে বলেন, জেলা প্রশাসকের নির্দেশে করোনা ভাইরাস সংক্রমণরোধে বাধ্যতামূলক মুখে মাস্ক ব্যবহার নিশ্চিত করার লক্ষ্যে পাকুন্দিয়া বাজারে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করা হয়। এসময় মুখে মাস্ক না থাকায় পথচারী ও ব্যবসায়ীসহ ২৪ জনের কাছ থেকে চার হাজার ৭০০ টাকা জরিমানা আদায় করা হয়। এবং উপজেলা প্রশাসনের পক্ষ থেকে মাস্ক বিতরণ করা হয়।

ভিডিও …..

পাকুন্দিয়ায় মাস্ক না পড়ায় ২৪ জনকে জরিমানা

পাকুন্দিয়ায় মাস্ক না পড়ায় ২৪ জনকে জরিমানাবিস্তারিত জানতে ক্লিক করুনhttp://bartabazar.com/archives/190637

Gepostet von Barta Bazar am Dienstag, 7. Juli 2020

বার্তাবাজার/এমকে

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর