নানা প্রতিকূলতা পেরিয়ে বিদ্যুতের ছোঁয়া লাগতে চলেছে সাগর কন্যা খ্যাত পটুয়াখালী জেলার রাঙ্গাবালী উপজেলায়। জনমনে রয়েছে আনন্দের জোয়ার। কারন, বিদ্যুৎ আসলে এখানকার শিক্ষা ব্যবস্থা, আর্থ-সামাজিক উন্নয়নসহ প্রযুক্তির ব্যবহারেও আসবে সুফল।
তবে সরেজমিনে দেখা গেছে, আনন্দের পাশাপাশি রয়েছে সঙ্কাও। কারন নানা যায়গায় দেখা গেছে বিদ্যুতের খুঁটি আসার পরেও দেখা কয়েক বছরে দেখা যায়নি বিদ্যুতের আলো।
স্থানীয় ব্যাক্তিরা জানান, বিদ্যুৎ আসায় আমরা অনেক খুশি। আমরা প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা ও আমাদের পটুয়াখালী ৪ আসনের এমপি মহোদয়ের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করছি। তবে আমাদের বিদ্যুৎ যেন খুঁটিতেই সীমাবদ্ধ না থাকে, সে ব্যাপারে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে আকুল আবেদন জানাই। যাতে খুব শীঘ্রই আমরা বিদ্যুতের সুফল লাভ করতে পারি।
এব্যাপারে রাঙ্গাবালী উপজেলা পল্লী বিদ্যুৎ সমিতির ডেপুটি জেনারেল ম্যানেজার (অতিরিক্ত) মোঃ মাইনুদ্দিন আহমেদ বলেন, আমাদের টার্গেট আছে এবছরের ডিসেম্বরের মধ্যে কাজ শেষ করার। তবে দেশের সার্বিক পরিস্থিতি ভালো না। পরিস্থিতি বেশি খারাপ হলে কাজ পিছিয়ে যেতে পারে। অন্যথায় যথাসময়ে কাজ হয়ে যাবে।
জানতে চাইলে তিনি আরও বলেন, আমাদের ৬৮ জন ঠিকাদার রয়েছেন। যারা ইতিমধ্যেই পোল পরিবহন শুরু করে দিয়েছে এবং এমাসের মধ্যেই ডিজাইন অনুযায়ী পোলগুলো বসানো হবে।
বার্তাবাজার/এমকে