কিন্ডারগার্টেন স্কুলগুলোর জন্য আর্থিক অনুদানের দাবিতে অবস্থান কর্মসূচি

মেহেরপুরের গাংনীতে করোনা মহামারির মহাদুর্যোগে ক্ষতিগ্রস্ত কিন্ডারগার্টেন স্কুল গুলোর জন্য মাননীয় প্রধানমন্ত্রীর কাছে আর্থিক অনুদান ও সহজ শর্তে ঋণ এর দাবিতে দেশব্যাপী অবস্থান কর্মসূচি অংশ হিসেবে, অবস্থান কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে।

আজ (মঙ্গলবার) সকাল ১১ টার সময় গাংনী উপজেলা প্রেসক্লাবের সামনে গাংনী প্রি-ক্যাডেট এন্ড হাই স্কুলের অধ্যক্ষ জালাল আহমেদের সভাপতিত্বে অবস্থান কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে। এসময় বক্তব্য রাখেন এফ আই ইংলিশ ভার্শন এর প্রধান শিক্ষক ফিরোজুল ইসলাম, হেমায়েতপুর প্রত্যাশা কিন্ডারগার্টেন এর প্রধান শিক্ষক আব্দুল গাফফার, শিক্ষক ইমরান হোসেন, শিক্ষিকা দিলরুবা ইয়াসমিনসহ আরো অনেকে।

বক্তারা বলেন, করোনাভাইরাস মহামারীর কারণে আমরা মানবেতর সাথে জীবন যাপন করছি এবং স্কুল থেকে আমরা কোন সাহায্য সহযোগিতা পাচ্ছি না তাই আমরা পরিবার-পরিজনকে নিয়ে অনেক সমস্যার মধ্যে রয়েছি।

বার্তাবাজার/এমকে

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর