৪ দিন বন্ধ থাকার পর ঢাকা-সিলেট মহাসড়কের ওসমানী নগর এলাকার দুই সেতু খুলে দেয়া হয়েছে যান চলাচলের জন্য।
মঙ্গলবার (৭ জুলাই) সকাল ৬টা থেকে এ স্থান দিয়ে যান চলাচল করছে জানিয়েছেন সড়ক ও জনপদ বিভাগ সিলেটের নির্বাহী প্রকৌশলী রিতেশ বড়ুয়া।
তিনি জানান, সিলেট-ঢাকা মহাসড়কের শেরপুর ও কাগজপুর সেতুতে জরুরি মেরামত কাজের জন্য ৩ জুলাই থেকে মোট ৪ দিন যান চলাচল বন্ধ ছিল।
এই চারদিনে সিলেট-ঢাকা মহাসড়কের ওসমানীন গরের ১৯২তম কিলোমিটারের শেরপুর সেতু ও ১৯৭তম কিলোমিটারের কাগজপুর সেতুর ক্ষতিগ্রস্ত ডেকস্ল্যাব মেরামত করা হয়। মেরামত শেষে পূর্ব ঘোষণা অনুযায়ী সকাল ৬টা থেকে এ সড়ক দিয়ে যান চলাচল স্বাভাবিক হয়েছে বলে জানান তিনি।
বার্তাবাজার/কে.জে.পি