‌পাপুলের বিরুদ্ধে দেশেও তদন্ত করা হবে: পররাষ্ট্রমন্ত্রী

পররাষ্ট্রমন্ত্রী এ. কে আবদুল মোমেন বলেন, মানবপাচারের অভিযোগে কুয়েতে গ্রেফতার লক্ষ্মীপুর-২ আসনের সংসদ সদস্য কাজী শহীদ ইসলাম পাপুলের এখনও কোনো তথ্য দেয়নি কুয়েত সরকার।

মঙ্গলবার (০৭ জুলাই) সকালে এক ভিডিও বার্তায় এ কথা বলেন তিনি।

পররাষ্ট্রমন্ত্রী বলেন, দেশেও তার বিরুদ্ধে তদন্ত করা হবে। পাপুল একজন ব্যবসায়ী হিসেবে কুয়েতে গিয়েছিলেন, সংসদ সদস্য হিসেবে নয়।

তিনি আরও জানান, কুয়েত সরকার আমাদের অফিসিয়ালি কিছু জানায়নি। আমরা এটা জানার পরপরই আমাদের রাষ্ট্রদূতকে বললাম, এটা সম্পর্কে আপনি সঠিক তথ্য নিয়ে আসেন, সেদেশের বক্তব্যটা নিয়ে আসেন; তার বিরুদ্ধে কি চার্জ করা হয়েছে।

তার কোনো চার্জও করেনি। অভিযোগ দেখে যদি বোঝা যায় সত্যতা আছে তাহলে নিশ্চয় তদন্ত হবে। আর আমরা মানবপাচার, অর্থপাচার এইগুলোতে কোনো ছাড় দেব না।

বার্তাবাজার/এমকে

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর