চাকুরী নয়, ভাতা নয়, সনদ চাই (ভিডিও)

আইনজীবী অধিভূুক্ত বাংলাদেশ বার কাউন্সিলের ২০১৭ এবং ২০২০ সালের প্রিলিমিনারী পরীক্ষায় উত্তীর্ণ সকলের সনদের দাবিতে শিক্ষানবিশ আইনজীবীরা রাজধানীর বাংলামটরে বার কাউন্সিল অস্থায়ী কার্যালয়ের বোরাক টাওয়ারের সামনে অবস্থান কর্নসূচি পালন করছে।

অাজ (মঙ্গলবার) সকাল ১০টায় এই অবস্থান কর্মসূচি শুরু হয়।

এসময় দেশের বিভিন্ন জেলা থেকে অাগত শিক্ষানবিশ অাইনজীবীরা উপস্থিত ছিলেন।

‌ সর্বোচ্চ আদালত আপিল বিভাগের রায় মেনে তা বাস্তবায়নের লক্ষ্যে ২০১৭ এবং ২০২০ সালের উত্তীর্ণ সকলের অতিবিলম্বে সনদ প্রদান করার জন্য আবেদন জানান তারা।

ছবি: বার্তা বাজার।

শিক্ষানবিশ অাইনজীবীরা অারো বলেন, বাংলাদেশ বার কাউন্সিল বিলম্ব পরীক্ষা নেওয়ার জন্য একমাত্র দায়ী। তারা ইচ্ছে করলে প্রতিবছর পরীক্ষা সম্পন্ন করে আইনজীবি তালিকাভুক্ত করতে পারে। তাদের গাফিলতিতে ঝরে যাচ্ছে বহু আইনের ছাত্র। এ বিষয়ে আপিল বিভাগ একটি রায় ও দিয়েছে।

ছবি: বার্তা বাজার

প্রতিবছর একটি করে পরীক্ষা নেওয়ার জন্য। বার কাউন্সিল আপিল বিভাগের রায়কে অমান্য করে তাদের এই রায়কে অপমান করছে। এই রায় পালন করে অতিবিলম্বে দুর্যোগের এই ক্রান্তিলগ্নে গেজেট প্রকাশ করে সবাইকে আইনজীবী তালিকাভুক্ত করার আবেদন জানান।

ভিডিও….

<<<সরাসরি>>>বাংলাদেশ বার কাউন্সিলের অস্থায়ী কার্যালয় বাংলামটর বোরাক টাওয়ারের সামনে শিক্ষানবীশদের অবস্থান কর্মসূচী…

Gepostet von Barta Bazar am Montag, 6. Juli 2020

বার্তাবাজার/এমকে

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর