‘প্লেব্যাক সম্রাট’ এন্ড্রু কিশোরের মৃত্যুতে তথ্য প্রতিমন্ত্রীর শোক

জনপ্রিয় কণ্ঠশিল্পী এন্ড্রু কিশোরের মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন জামালপুর ৪ আসনের দুইবারের নির্বাচিত সংসদ সদস্য ও তথ্য প্রতিমন্ত্রী আলহাজ ডা. মুরাদ হাসান এমপি। এসময় তিনি মরহুমের আত্মার শান্তি কামনা করেন এবং তার শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি গভীর সমবেদনা জানান।

শোক বার্তায় তথ্য প্রতিমন্ত্রী মুরাদ হাসান এমপি বলেন, “এন্ড্রু কিশোর ছিলেন এদেশের সংগীত অঙ্গনের এক উজ্জ্বল নক্ষত্র। বাংলা গানের অপ্রতিদ্বন্দ্বী এ শিল্পীর মৃত্যু সাংস্কৃতিক পরিমণ্ডলে বিরাট ক্ষতি। দেশীয় সংস্কৃতির উৎকর্ষ সাধনে এবং দেশে ও দেশের বাইরে বাংলা সংস্কৃতির প্রতিনিধিত্বকরণে এই কালজয়ী শিল্পীর অসামান্য অবদান চির স্মরণীয় হয়ে থাকবে।”

জানা যায়, এন্ড্রু কিশোর টানা ৯ মাস সিঙ্গাপুরে চিকিৎসাধীন থেকে গত ১১ জুন একটি বিশেষ ফ্লাইটে দেশে ফিরে এসেছিলেন। তারপর থেকে তিনি মিরপুরে নিজের বাসায়ই অবস্থান করছিলেন। সেখান থেকে তাকে রাজশাহীতে নিয়ে যান তার বোন শিখা বিশ্বাস।

সোমবার সন্ধ্যা ৬টা ৫৫ মিনিটে সেখানেই শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি।

এন্ড্রু কিশোর ছিলেন একজন বাংলাদেশী গায়ক। তিনি বাংলাদেশ ও অন্যান্য দেশের বহু চলচ্চিত্রের গানে কণ্ঠ দিয়েছেন। যেজন্য তিনি ‘প্লেব্যাক সম্রাট’ নামে পরিচিত। তার সবচেয়ে জনপ্রিয় গানের মধ্যে রয়েছে, জীবনের গল্প আছে বাকি অল্প, হায়রে মানুষ রঙের ফানুস, ডাক দিয়াছেন দয়াল আমারে, আমার সারা দেহ খেয়ো গো মাটি, আমার বুকের মধ্যে খানে, আমার বাবার মুখে প্রথম যেদিন শুনেছিলাম গান, ভেঙেছে পিঞ্জর মেলেছে ডানা, সবাই তো ভালোবাসা চায় প্রভৃতি। বাংলা চলচ্চিত্রের গানে অবদানের জন্য তিনি আটবার জাতীয় চলচ্চিত্র পুরস্কার লাভ করেন। সোমরাত ৬ জুলাই নন-হজকিন লিম্ফোমা নামক ব্লাড ক্যান্সারে আক্রান্ত হয়ে তিনি মৃত্যুবরণ করেন।

বার্তাবাজার/এমকে

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর