এন্ড্রু কিশোরের মৃত্যুতে ফখরুলের শোক

মরণঘাতী ক্যান্সারের কাছে হার মেনে চলে গেছেন জনপ্রিয় কণ্ঠশিল্পী এন্ড্রু কিশোর। তার মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

এক শোকবার্তায় বিএনপি মহাসচিব বলেন, অসংখ্য পুরস্কার জয়ী বরেণ্য সংগীত শিল্পী এন্ড্রু কিশোরের মৃত্যুতে সারাদেশে শোকের ছায়া নেমে এসেছে। তিনি ছিলেন দেশের সংগীতভুবনে এক অপ্রতিদ্বন্দ্বী কণ্ঠশিল্পী। বিভিন্ন ধারার গানে কৃতিত্বের স্বাক্ষর থাকলেও তার গাওয়া বাংলা আধুনিক গান পেয়েছিল এক নতুন মাত্রা। তার অসংখ্য জনপ্রিয় গান এখনও মানুষের মানুষের মুখে মুখে উচ্চারিত হয়। তার গানগুলি ভক্তদের হৃদয়ে চিরদিন অম্লান হয়ে থাকবে।

বিএনপি মহাসচিব শোকবার্তায় এন্ড্রু কিশোরের বিদেহী আত্মার শান্তি কামনা করেন এবং শোকসন্তপ্ত পরিবারের সদস্যবর্গ, আত্মীয়স্বজন, গুণগ্রাহী ও শুভানুধ্যায়ীদের প্রতি গভীর সমবেদনা জানান।

উল্লেখ্য সোমবার (৬ জুলাই) সন্ধ্যা ৬টা ৫৫ মিনিটে রাজশাহী মহানগরীর মহিষবাথান এলাকায় বড় বোনের বাড়িতে চিকিৎসাধীন অবস্থায় জনপ্রিয় কণ্ঠশিল্পী এন্ড্রু কিশোর শেষ নিশ্বাস ত্যাগ করেন। এন্ড্রু কিশোরের দেখাশোনার দায়িত্বে থাকা শফিকুল আলম বাবু এই তথ্য নিশ্চিত করেছেন।

বার্তাবাজার/কে.জে.পি

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর