ফ্রান্সে ফিরলেন আরও ১৫০ প্রবাসী বাংলাদেশি

প্রাণঘাতী করোনাভাইরাসের প্রাদুর্ভাবে বিমান চলাচল বন্ধ থাকায় বাংলাদেশে আটকেপড়া ১৫০ জনকে নিয়ে বিমানের একটি বিশেষ ফ্লাইট ফ্রান্সে পৌঁছেছে।

শনিবার ভোররাতে ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর বিশেষ ফ্লাইটটি ফ্রান্সের স্থানীয় সময় দুপুর ১টা ৪০ মিনিটে প্যারিসের চার্লস দ্য গোল (সিডিজি) বিমানবন্দরে অবতরণ করে।

বিমানবন্দরে যাত্রীদের স্বাগত জানাতে উপস্থিত ছিলেন জালালাবাদ অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক আলী হোসেন, যুগ্ম সাধারণ সম্পাদক জাবেদ হোসেনসহ আরও অনেকে। ফ্লাইটি পরিচালনার জন্য বাংলাদেশ সরকারের পররাষ্ট্রমন্ত্রী ড.একে আব্দুল মোমেন, রাষ্ট্রদূত ইমতিয়াজ আহমেদ ও জালালাবাদ অ্যাসোসিয়েশনের সভাপতি মো. হেনু মিয়াকে ধন্যবাদ জানান সাধারণ সম্পাদক আলী হোসেন।

বার্তাবাজার/এমকে

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর