রেডজোন এলাকায় গণজমায়েত করে খাবার বিতরণ

দিন দিন বাড়ছে বগুড়ায় করোনা আক্রান্তের সংখ্যা। প্রাণঘাতি এ রোগে আক্রান্ত হয়ে প্রায় প্রতিদিনই মৃত্যু বরণ করছেন এ জেলার মানুষ। আক্রান্তের হার বৃদ্ধি পাওয়ায় বগুড়া শহরের ৯ টি এলাকা রেডজোন ঘোষণা করেছে জেলা প্রশাসন।

বগুড়ার করোনা পরিস্থিতি যখন এমন, ঠিক তখনই বগুড়ায় রেড জোন এলাকায় গন জমায়েত করে শিশুদের মাঝে খাবার বিতরণ করে সমালোচনার ঝড় তুলেছে “ব্লাড ডোনেশন ক্লাব বগুড়া” নামের একটি স্বেচ্ছাসেবী সংগঠন।

আজ সোমবার বিকেল সাড়ে পাঁচটার দিকে বগুড়া শহরের রেড জোন এলাকা চেলোপাড়ায় শতাধিক মানুষের গন জমায়েত করে খাবার বিতরণ করে তারা।

করোনা কালে সংগঠনটির এমন কাজ কে অসচেতনতার ফল হিসেবে মন্তব্য করেছেন সচেতন মহল। তারা বলেন, অসহায়দের মাঝে খাবার বিতরণ ভালো উদ্যেগ। তবে সেটা বাড়ি বাড়ি গিয়ে কিংবা সামাজিক দূরত্ব বজায় রেখে করা উচিত ছিলো। এসময় নিজেদের নাম প্রচারে ব্যস্ত এসব সংগঠনের নেতাদের উদাসীনতাকেও দায়ী করেছেন তারা।

বিষয়টি নিয়ে কথা হয় ঐ খাদ্য বিতরণ অনুষ্ঠানের প্রধান অতিথি পুলিশিং ফোরাম বগুড়া শহর শাখার সাধারণ সম্পাদক মোঃ এডোনিস বাবু তালুকদারের সাথে। তিনি বার্তা বাজারকে বলেন,আমাকে বলা হয়েছিলো বাড়ি বাড়ি গিয়ে খাদ্য বিতরণ করা হবে। কিন্তু আমি ঘটনাস্থলে গিয়ে দেখি লোকসমাগম। পরে দ্রুত তাদের চলে যাওয়ার অনুরোধ জানাই।

কে.এ.স/বার্তাবাজার

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর