কুষ্টিয়ায় নতুন ৪৪ করোনা রোগী শনাক্ত

কুষ্টিয়ায় গত ২৪ ঘন্টায় নতুন করে ৪৪ জন করোনা রোগী শনাক্ত হয়েছে। কুষ্টিয়া সিভিল সার্জন অফিস সূত্রে জানা যায়, সোমবার (০৬ জুলাই ) কুষ্টিয়া মেডিকেল কলেজ পিসিআর ল্যাব থেকে কুষ্টিয়ার ১৪০ টি নমুনা পরীক্ষার রিপোর্ট পাওয়া গেছে যার মধ্যে ৪৪ টি কোভিড পজিটিভ।

নতুন আক্রান্ত ৩৪ জন পুরুষ ও ১০ জন নারী। আক্রান্ত ৪৪ জনের মধ্যে কুষ্টিয়া সদর উপজেলার ২৯, দৌলতপুর উপজেলার ৭, মিরপুর উপজেলার ৩, কুমারখালী উপজেলার ৫। সদর উপজেলায় আক্রান্ত ২৯ জনের ঠিকানা হরিপুর ২ জন, রাজু আহমেদ সড়ক ১ জন, পূর্ব মজমপুর ১ জন, কালিশংকরপুর ৩ জন, উজানগ্রাম ১জন, কমলাপুর ১ জন, বেলঘড়িয়া ১ জন, লুতফুর মঞ্জিল রোড ১ জন, চৌড়হাস ১ জন, বাড়াদি ১ জন, কুমারগাড়া ২ জন, মিনাপাড়া ১ জন, বড় আইলচারা ১ জন, ঢাকা ঝালুপাড়া ১ জন, হাউজিং ব্লক বি ১ জন, আড়ুয়াপাড়া ১ জন, এনএস রোড ১ জন, গোসালারোড ৩ জন, কোর্টপাড়া ২ জন, সকাল সন্ধ্যা গলি ৩ জন।

দৌলতপুর উপজেলায় আক্রান্ত ৭ জনের ঠিকানা আল্লারদরগা ১ জন, মহিষকুন্ডি ১ জন, পুলিশ ক্যাম্প খলিশাকুন্ডি ৫ জন। কুমারখালী উপজেলায় আক্রান্ত ৫ জনের ঠিকানা অগ্রণী ব্যাংক ১ জন, কুশলিবাস ১ জন শিলাইদহ ১ জন বাঁশগ্রাম ১ জন হাউজিং ব্লক ডি ১ জন(অবস্থান কুমারখালী)। মিরপুর উপজেলায় আক্রান্ত ৩ জনের ঠিকানা কল্যাণপুর ১ জন, নওয়াপাড়া ২ জন।

গতকাল সনাক্ত হওয়া সদরের একজন রোগী ফলোআপ পজেটিভ হওয়ায় তাকে হিসাব থেকে বাদ দেওয়া হয়েছে। এই নিয়ে কুষ্টিয়ায় মোট ৭৮৯ জন করোনা রোগী সনাক্ত হল। যার মধ্যে ৫৭৯ জন পুরুষ ও ২১০ জন নারী।

উপজেলা ভিত্তিক রোগী-দৌলতপুর ১০৫, ভেড়ামারা ৮৭, মিরপুর ৪৭, কুষ্টিয়া সদর ৪২৩, কুমারখালী ১০০, খোকসা ২৭। সুস্থ হয়ে ছাড় পেয়েছেন মোট ৩৬৯ জন। উপজেলা ভিত্তিক সুস্থ ৩৬৭ জন, দৌলতপুর ৫৫, ভেড়ামারা ৫৮, মিরপুর ২৬, সদর ১৬৮, কুমারখালী ৪৪, খোকসা ১৬, বহিরাগত সুস্থ ২ জন। এই পর্যন্ত মৃতের সংখ্যা ১৪ জন। উপজেলা ভিত্তিক মৃত্যু- কুমারখালী – ৩, দৌলতপুর-১, ভেড়ামারা-১, কুষ্টিয়া সদর ৯। যার মধ্যে ১৩ জন পুরুষ ১ জন মহিলা।

কে.এ.স/বার্তাবাজার

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর