চুয়াডাঙ্গায় ভোক্তা অধিকার সংরক্ষন অধিদপ্তরের অভিযান

চুয়াডাঙ্গার জীবননগর উপজেলার উথলী বাসস্ট্যান্ড মোড়ে বিভিন্ন ব্যবসা প্রতিষ্ঠান ও সাপ্তাহিক বাজারে ভ্রাম্যমাণ অভিযান পরিচালিত হয়েছে।

সোমবার (৬ জুলাই) জীবননগর উপজেলার উথলী বাসস্ট্যান্ড মোড়ে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষন অধিদপ্তর চুয়াডাঙ্গা জেলা কার্যালয়ের সহকারি পরিচালক মোহাঃ সজল আহম্মেদ এই অভিযান পরিচালনা করেন।

অভিযান পরিচালনা কালে অস্বাস্থ্যকর পরিবেশে খাবার প্রস্তুত ও পণ্যের মোড়কীকরণ বিধি বহির্ভূত অভিযোগে ভোক্তা অধিকার সংরক্ষন আইন ২০০৯ এর ৩৭ ও ৪৩ ধারায় উথলী বাসস্ট্যান্ড মোড়ে মেসার্স মোল্লা ফাস্টফুডের প্রোপাইটর আনিসুর রহমানকে ৬ ছয় হাজার টাকা জরিমানা করা হয়।

জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষন অধিদপ্তরের চুয়াডাঙ্গা জেলা কার্যালয়ের সহকারি পরিচালক মোহাঃ সজল আহম্মেদ বলেন, জীবননগর উপজেলায় বিভিন্ন প্রতিষ্ঠানে দিনব্যাপী এই ভ্রাম্যমাণ অভিযান পরিচালনা অব্যাহত থাকবে।এই অভিযানে সহযোগিতা করেন চুয়াডাঙ্গা জেলা পুলিশ সদস্যরা।

কে.এ.স/বার্তাবাজার

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর