কালোবাজারে উদ্ধারকৃত চাল গরীবদের মাঝে বিতরণ

বগুড়ার শিবগঞ্জে কালোবাজারে বিক্রির সময় উদ্ধারকৃত চোরাই চাল ২২৫ জন মানুষের মাঝে বিতরণ করা হয়েছে। আজ সোমবার দুপুরে শিবগঞ্জ থানা চত্তরে এসব চাল বিতরণ করেন পুলিশ সুপার আলী আশরাফ ভুঁইয়া।

এসময় উপস্হিত ছিলেন উপজেলা নির্বাহী অফিসার আলমগীর কবির, সহকারী পুলিশ সুপার কুদরত-ই-খুদা শুভ ও অফিসার ইনচার্জ এসএম বদিউজ্জামান।

এর আগে কালো বাজারে বিক্রির সময় আটককৃত ১০ টাকা কেজি দরের খাদ্য বান্ধব কর্মসূচীর এসব চাল উদ্ধারের পর আদালতে মামলা হয়। পরে মামলায় উদ্ধারকৃত চালগুলা গরীব কর্মহীন মানুুষের মাঝে বন্টনের জন্য পুুুুলিশকে নির্দেশ দেন আদালত।

কে.এ.স/বার্তাবাজার

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর