সিরাজদিখানে মোট ৩৪৪ জনের করোনা শনাক্ত

মুন্সীগঞ্জের সিরাজদিখান উপজেলায় ৬ জুলাই সোমবার ২ জনের দেহে করোনা ভাইরাস শনাক্ত হয়েছে। এ নিয়ে মোট শনাক্তের সংখ্যা ৩৪৪ জন। গত ৪ জুলাই পাঠানো নমুনায় ২ জন পুরুষ আক্রান্ত হয়েছে বলে জানান উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা ডা: বদিউজ্জামান।

তিনি জানান, রশুনিয়া ইউনিয়নের আবিরপাড়ায় ৩৩ বছর ও সিরাজদিখানে ৩৫ বছরের দুই পুরুষ কারোনায় আক্রান্ত হয়েছে।
এ উপজেলায় সর্বমোট ৩৪৪ জন করোনায় আক্রান্ত হয়েছে। সুস্থ হয়েছে ২৬৫ জন ও মৃত্যু হয়েছে ৯ জনের।

কে.এ.স/বার্তাবাজার

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর