করোনার পরীক্ষা ছাড়াই হাসপাতালটি সনদ দিতো এমন অভিযোগের ভিত্তিতে করোনা চিকিৎসার জন্য ডেডিকেটেড রাজধানীর রিজেন্ট হাসপাতালে অভিযান চালাচ্ছে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব)।
আজ ( রোববার) দুপুরের পর থেকে উত্তরায় এ অভিযান চলছে। অভিযান পরিচালনা করছেন র্যাবের নির্বাহী ম্যাজিস্ট্রেট সারোয়ার আলম।
অভিযানের সময় র্যাব ম্যাজিস্ট্রেট জানান, করোনার পরীক্ষা ছাড়াই হাসপাতালটি সনদ এমন অনেক সার্টিফিকেট, চিকিৎসার অতিরিক্ত বিল নেয়া ও অব্যবস্থাপনার অভিযোগ আসায় অভিযান পরিচালনা করা হচ্ছে। অভিযানে হাসপাতালের কয়েকজনকে আটক করা হয়েছে।
অভিযান শেষে বিস্তারিত জানানো হবে।
বার্তা বাজার/এস.আর