অন্তর হত্যা: আসামিদের গ্রেফতার ও ফাঁসির দাবিতে পাবনায় সংবাদ সম্মেলন

পাবনা সাঁথিয়া উপজেলা গাংগুহাটি মোল্লাপাড়া গ্রামের গত ১জুন ঢাকা সোনারগাঁ ইউনির্ভাসিটির তৃতীয় বর্ষেও পড়ুয়া ছাত্র অন্তর কুপিয়ে নৃশংস ভাবে হত্যা করে আসামিদের গ্রেফতার ও ফাঁসির দাবিতে সংবাদ সম্মেলন করেছে তার পরিবার।

আজ সোমবার বিকেলে পাবনা প্রেস ক্লাবে ভিআইপি হল রুমে, সামাজিক দূরত্ব বজায় রেখে সংবাদ সম্মেলনে বক্তব্য রাখেন নিহত অন্তর বাবা মোঃ জালাল হোসেন ও তার মা মোছাঃ মনজিলা খাতুন।

তারা বলেন অন্তরের হত্যার সাথে জড়িত দুই কুখ্যাত সন্ত্রাসী বাচ্চু ও সামছুল হক বাট্রু প্রশাসনের চাকরি করেন। প্রশাসনের দাপটে এবং জামাতের সক্রিয় সদস্যের দাপটে হত্যার মত জঘন্য কাজ করে বেড়াচ্ছে প্রশাসনের আড়ালে।

তাদেও ভয়ে এলাকায় নিরীহ সাধারন জনগন কোন প্রতিবাদ করার সাহস পায় না। এবং মামলা তুলে নেওয়ার জন্য বিভিন্ন ভাবে ভয়-ভীতি ও প্রাণনাশের হুমকি দিচ্ছেন ও হত্যা করেও পুলিশ প্রশাসনের নাকের ডগা দিয়ে ঘুরে বেড়াচ্ছেন অন্তর হত্যার মামলার দুই প্রধান আসামী বাচ্চু, সামছুল হক বাট্রু তাই প্রশাসনের উচ্চ মহল ও মাননীয় প্রধানমন্ত্রীর কাছে বিচারের দাবি জানান। এসময় বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক্র মিডিয়ার সংবাদকর্মীরা উপস্থিত ছিলেন।

বার্তাবাজার/এমকে

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর