নওগাঁয় বেতন-ভাতা প্রদানের দাবিতে শিক্ষকদের মানববন্ধন

প্রধানমন্ত্রী কর্তৃক প্রস্তাবিত ও প্রতিষ্ঠিত ইসলামিক ফাউন্ডেশানের দারুল আরকাম ইবতেদায়ী মাদরাসা প্রকল্প পুন: অনুমোদন ও শিক্ষকদের ৬ মাস ধরে বন্ধ থাকা বেতন ভাতাদি প্রদানসহ ৬ দফার দাবিতে মানব বন্ধন কর্মসুচী পালন করেছে নওগাঁ জেলা দারুল আরকাম শিক্ষক কল্যান সমিতি বাংলাদেশ এর সদস্যরা।

আজ দুপুরে জেলা প্রশাসকের কার্যালয়ের সামনের সড়কে ঘন্টাকাল ব্যাপী এই মানব বন্ধন কর্মসুচী পালন করে। মানব বন্ধন চলাকালে বক্তব্য রাখেন, সমিতির সভাপতি আনোয়ার হোসাইন, সাধারন সম্পাদক জাহিদুল ইসলামসহ অন্যান্য নেতৃবৃন্দরা।

বক্তারা বলেন, অবিলম্বে ইসলামিক ফাউন্ডেশানের দারুল আরকাম ইবতেদায়ী মাদরাসা প্রকল্প পুন: অনুমোদন ও শিক্ষকদের ৬ মাস ধরে বন্ধ থাকা বেতন ভাতাদি প্রদানসহ ৬ দফার দাবি জানান। পরে তারা প্রধান মন্ত্রী বরাবর জেলা প্রশাসকের মাধ্যমে দাবি দাওয়া সম্বলিত স্মারকলিপি প্রদান করেন।

বার্তাবাজার/এমকে

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর