ময়মনসিংহের ঈশ্বরগঞ্জ পৌরসভার উদ্যোগে বৃক্ষরোপণ কর্মসূচি শুরু হয়েছে। পৌর এলাকার বিভিন্ন স্থান সবুজে ছেয়ে দিতে বৃক্ষ রোপন কর্মসূচি শুরু হয়। সোমবার আনুষ্ঠানিক ভাবে বৃক্ষরোপন কর্মসূচি শুরু করেন পৌরসভার মেয়র মুক্তিযোদ্ধা মো. আবদুস ছাত্তার।
পৌরসভার অর্থায়নে কেন্দ্রীয় ঈদগাহ মাঠ, পৌর কবরস্থানসহ বিভিন্ন স্থানে বৃক্ষরোপণ কর্মসূচি শুরু চলছে। সোমবার বৃক্ষ রোপন কর্মসূচির আনুষ্ঠানিক উদ্বোধনের সময় আরো উপস্থিত ছিলেন উপজেলা জাতীয় পার্টি সিনিয়র সহ-সভাপতি নূরুল ইসলাম খান সুরুজ, পৌর সভার সচিব মোহাম্মদ কামরুল হক, পৌরসভার কাউন্সিলর মো. শহিদুল ইসলাম, মো. তোফাজ্জল হোসেন প্রমুখ।
কে.এ.স/বার্তাবাজার