পানি বন্দী মানুষদের মাঝে কমপক্ষে এক বেলার খাবর পৌছে দিচ্ছে গাইবান্ধা জুম বাংলাদেশ নামে একটি বেসরকারী সংগঠন।
আজ সোমবার দুপুরে গাইবান্ধার ফুলছড়িতে বন্যার্ত মানুষের মাঝে তৈরিকৃত খাবার বিতরন করে গাইবান্ধা জুম বাংলাদেশ টিম।
জুম বাংলাদেশ টিম ৫ম দিনের মতো গাইবান্ধার বন্যা কবলিত মানুষের মাঝে রান্না করে খাবার ঘরে ঘরে মানুষের হাতে পৌছে দিচ্ছে। তারা নিজস্ব অর্থায়নে খাবার নিয়ে যাচ্ছে বন্যার্ত কাছে।
খাবারে ছিল সবজি খিচুরি একটি করে ডিম এবং তারা শতাধিক পরিবারের মাঝে এসব খাবার বিতরণ করে।
এসময় উপস্থিত ছিলেন জুম বাংলাদেশ গাইবান্ধা’র সমন্বয়ক মেহেদী হাসান, ভলান্টিয়ার জেসমিন খাতুন, মেহেদী হাসান অন্তর, শাহীন সরকার ও নাবিলা ইয়াসমিনসহ আরো অনেকে।
জুম বাংলাদেশ এর সমম্বনয়ক মেহেদী হাসান বলেন, সকল রকম দুর্যোগ এর সময় আমরা মানুষের পাশে থাকার চেষ্টা করছি। বিগত বছরের মতো আমরা এবারেও বন্যার শুরু থেকে কাজ করছি।
বার্তাবাজার/এমকে