নানা কর্মসূচির মধ্য দিয়ে জামালপুরে পালিত হয়েছে বাংলাদেশ যুব মহিলা লীগের ১৮ তম প্রতিষ্ঠাবার্ষিকী। এ উপলক্ষে আজ সোমবার সকালে জেলা আওয়ামী লীগের দলীয় কার্যালয়ে জেলা যুব মহিলা লীগের সভাপতি ফারহানা সোমা ও সাধারণ সম্পাদক নাজনীন আক্তার রুমি’র নেতৃত্বে জাতীয় ও দলীয় পতাকা উত্তোলন এবং জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ম্যুরালে শ্রদ্ধা নিবেদন করা হয়।
পরে ১৯৭৫ সালের ১৫ আগস্টে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানসহ নিহত সকল শহীদ, জাতীয় চার নেতা, মহান মুক্তিযুদ্ধে আত্মদানকারী শহীদ, বিভিন্ন আন্দোলন-সংগ্রামে মৃত্যুবরণকারী আওয়ামী লীগের নেতা-কর্মী, করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে মৃত সকলের বিদেহী আত্মার মাগফেরাত ও শান্তি এবং প্রধানমন্ত্রী শেখ হাসিনা এমপিসহ বঙ্গবন্ধু পরিবারের সকল সদস্যদের সুস্বাস্থ্য ও দীর্ঘায়ু কামনা করে দোয়া করা হয়েছে।
অন্যান্যদের মধ্যে আরো উপস্থিত ছিলেন শহর যুব মহিলা লীগের সভাপতি সায়মা হামজা সিমি, সাধারণ সম্পাদক তাসলিমা আক্তার, সদর উপজেলা যুব মহিলা লীগের সভাপতি মহসিনা মৌসুমী, সাধারণ সম্পাদক জান্নাতুল ফেরদৌসী, জেলা যুব মহিলা লীগের যুগ্ম-সাধারণ সম্পাদক সানজিদা আক্তার আঁখি, জেনিন তাসনিন জোনাকী, ঐশি আক্তাত মিম, আশা প্রমূখ।
বার্তাবাজার/এমকে