গোপালগঞ্জে মসজিদের ইমামকে তুলে নিয়ে হত্যা চেষ্টা, থানায় মামলা

গোপালগঞ্জ সদর উপজেলার ডুমদিয়া মধ্যপাড়া নতুন জামে মসজিদের ঈমাম মাওলানা আব্দুল সালাম শেখকে মসজিদের সামনে থেকে তুলে নিয়ে হত্যা চেষ্টার অভিযোগ উঠেছে।

অভিযোগ সুত্রে যানা যায়, ১ জুলাই সকাল ৮ টার সময় ডুমদিয়া মসজিদের সামনে থেকে সদর উপজেলার কাঠি ইউনিয়নের বাসিন্দা ২ নং আসামী জুলহাস তার মায়ের অসুস্থতার কথা বলে ঈমাম কে নিয়ে মটর সাইকেল যোগে কাঠির যাওয়ার উদ্দেশ্যে রওনা হলে পিঠাবারি সাকিনস্থ রাজু মিয়ার ঘেরের সামনে ব্রিজে মটর সাইকেল পৌছালেই পূর্ব পরিকল্পিত ভাবে ওত পেতে থাকা শাহান গাজী, মিল্টন মৃধা, রানাসহ কয়েকজন ঈমাককে হত্যার উদেশ্যে এলোপাতারি মারপিট শুরু করে।

ঘটনায় উপস্থিত শেখ আলমগীর কবিরের হুকুমে শাহান গাজী ক্রিকেট খেলার স্টাম দিয়ে আঘাত করে ঈমামের আঠুর নিচে হাড়ভাংগা জখম করে। এ সময় উপস্থিত সকলের এলোপাতারি মারপিট সহ ঈমামের পকেটে থাকা দশ হাজার টাকা নিয়ে নেয়। ঈমামের ডাকচিৎকারে ব্রিজের পাশে ঘেরে থাকা লোকজন এসে ঈমাম কে উদ্ধার করে। এ সময় হামলাকারীরা ঈমামকে প্রাণেঁ মেরে ফেলার হুমকি দিয়ে পালিয়ে যায়। পরে উদ্ধারকারীরা ঈমাম কে গোপালগঞ্জ ২৫০ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতালে ভর্তি করে।

এবিষয়ে অভিযুক্ত শেখ আলমগীর কবিরের সাথে বার বার যোগাযোগের চেষ্টা করলেও তাকে পাওয়া যায় নায়।এ ঘটনায় গোপালগঞ্জ সদর থানায় একটি মামলা দ্বায়ের হয়েছে। যার মামলা নং-০৮।

এব্যাপারে গোপালগঞ্জ সদর থানার তদন্ত কর্মকর্তা মুরাদ হুসাইন জানান, মামলার অভিযুক্তরা পালাতক আছে। তাদের গ্রেফতারের অভিজান অব্যহত আছে।

বার্তাবাজার/এমকে

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর