দেশে মোট করোনায় শনাক্ত ১ লাখ ৬৫ হাজার, সুস্থ ৭৬ হাজার

দেশে গত ২৪ ঘণ্টায় নতুন করে আরও ৩ হাজার ২০১ জনের করোনাভাইরাস শনাক্ত করা হয়েছে। এদিনে ৪৪ জনের মৃত্যু হয়েছে। এ নিয়ে দেশে মোট করোনা শনাক্তের সংখ্যা ১ লাখ ৬৫ হাজার ৬১৮ জন। দেশে মোট মৃত্যুর সংখ্যা ২ হাজার ৯৬ জন।

সোমবার (৬ জুলাই) দুপুরে স্বাস্থ্য অধিদফতরের করোনাভাইরাস বিষয়ক নিয়মিত হেলথ বুলেটিনে এ তথ্য জানিয়েছেন অধিদফতরের অতিরিক্ত মহাপরিচালক অধ্যাপক ডা. নাসিমা সুলতানা।

নাসিমা সুলতানা জানান, গত ২৪ ঘণ্টায় ১৫ হাজার ২০১টি নমুনা সংগ্রহ করা হয়েছে। এর মধ্যে ১৪ হাজার ২৪৫টি নমুনা পরীক্ষা করে ৩ হাজার ২০১ জনের দেহে করোনা শনাক্ত হয়েছে। মোট আক্রান্ত ১ লাখ ৬৫ হাজার ৬১৮ জন।

গত ২৪ ঘণ্টায় শনাক্তের হার ২২ দশমিক ৪৭ শতাংশ।

তিনি জানান, গত ২৪ ঘণ্টায় ৪৪ জন মারা গেছেন। এর মধ্যে পুরুষ ৩৩ জন ও নারী ১১ জন। এ নিয়ে মোট মারা গেলেন ২ হাজার ৯৬ জন।

এ পর্যন্ত যারা মৃত্যুবরণ করেছেন তাদের মধ্যে পুরুষের সংখ্যা এক হাজার ৬৫৭ আর নারী ১৪৯ জন।

নাসিমা সুলতানা জানান, গত ২৪ ঘণ্টায় সুস্থ হয়েছেন ৩ হাজার ৫২৪ জন। এ পর্যন্ত সুস্থ ৭৬ হাজার ৬২৫ জন। শনাক্ত বিবেচনায় সুস্থতার হার ৪৫ দশমিক ৮৯ শতাংশ ও মৃত্যুর হার ১ দশমিক ২৭ শতাংশ।

তিনি আরও জানান, বয়স বিভাজনে ২১-৩০ বছরের মধ্যে একজন, ৩১-৪০ বছরের মধ্যে ২ জন, ৪১-৫০ বছরের মধ্যে ৬ জন, ৫১-৬০ বছরের মধ্যে ১৩ জন, ৬১-৭০ বছরের মধ্যে ১৫ জন এবং ৭১-৮০ বছরের মধ্যে ৬ জন ও ৮১-৯০ বছরের মধ্যে একজন মারা গেছেন।

নাসিমা জানান, বিভাগভিত্তিক বিশ্লেষণে দেখা গেছে, গত ২৪ ঘণ্টায় ঢাকা বিভাগে ১৭ জন, চট্টগ্রামে ১১ জন, রাজশাহীতে ৩ জন, সিলেটে ৩ জন, খুলনায় ২ জন, রংপুরে ২ জন, বরিশালে ৪ জন এবং ময়মনসিংহে ২ জন মারা গেছেন। এর মধ্যে হাসপাতালে ৩৫ জন ও বাড়িতে ৯ জন মারা গেছেন।

বার্তাবাজার/কে.জে.পি

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর