আগামীকাল রাজধানীর যেসব এলাকায় গ্যাস থাকবে না

বনানী রেলস্টেশন থেকে মহাখালী বাস টার্মিনাল পর্যন্ত গ্যাস পাইপলাইন স্থানান্তর ও গ্রাহক সংযোগ প্রতিস্থাপনের কাজের জন্য আগামীকাল (মঙ্গলবার) দুপুর সাড়ে ১২টা থেকে সন্ধ্যা ৬টা পর্যন্ত রাজধানীর বনানী, মহাখালী ডিওএইচএস ও আশপাশের এলাকায় গ্যাস সরবরাহ বন্ধ থাকবে।

সোমবার তিতাস গ্যাস ট্রান্সমিশন অ্যান্ড ডিস্ট্রিবিউশন কোম্পানি লিমিটেডের পক্ষ থেকে এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

তাতে জানানো হয়, ‘২৪ ইঞ্জিনিয়ার কনস্ট্রাকশন ব্রিগেডের অধীন ঢাকা এলিভেটেড এক্সপ্রেসওয়ে রুট এলাইনমেন্টের মধ্যে বিদ্যমান ইউটিলিটি প্রতিস্থাপন-অপসারণ প্রকল্পের দ্বিতীয় ট্রাঞ্চের প্রথম পর্যায়ে বনানী রেল স্টেশন হতে মহাখাল বাস ট্রিমিনাল পর্যন্ত পাস পাইপ লাইন স্থানান্তর ও গ্রাহক সংযোগ প্রতিস্থাপন কাজের টাই-ইনের জন্য ৭ জুলাই দুপুর সাড়ে ১২ টা হতে সন্ধ্যা ৬ টা পর্যন্ত বেশ কিছু এলাকায় গ্যাস সরবরাহ বন্ধ থাকবে। শহীদ উদ্দিন অ্যাভিনিউয়ের উভয় পাশের এলাকা, মহাখালী ডিওএইচএস, পূর্ব-নাখালপাড়া, ঢাকা ক্যান্টনমেন্ট আবাসিক এলাকা, বনানী সমগ্র এলাকা ও তৎসংলগ্ন এলাকায় শিল্প, বাণিজ্যিক, সিএনজি ও আবাসিক শ্রেণির গ্রাহকদের গ্যাস সরবরাহ বন্ধ থাকবে।’

সাময়িকভাবে গ্যাস সরবরাহ বন্ধ থাকার জন্য তিতাস গ্যাসের পক্ষ থেকে দুঃখ প্রকাশ করা হয়েছে।

বার্তাবাজার/এমকে

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর