টেকনাফে কথিত বন্দুকযুদ্ধে ২ রোহিঙ্গা নিহত, অস্ত্র-ইয়াবা উদ্ধার

কক্সবাজারের টেকনাফে কথিত বন্দুকযুদ্ধে ২ রোহিঙ্গা মাদক কারবারী নিহত হয়েছে। এসময় আহত হয়েছে অন্তত বিজিবির দুই সদস্য। উদ্ধার করা হয়েছে অস্ত্র ও ইয়াবা।

সোমবার (০৬ জুলাই) রাতে হ্নীলা ইউনিয়নের হোয়াব্রাং পয়েন্টে এঘটনা ঘটে।

নিহতরা হলো, উখিয়া উপজেলার কুতপালং ৫নং ক্যাম্পের ব্লক-জি-২/ই এর শেড নং-৪৫১২৮৪ এর বাসিন্দা মোঃ শফির পুত্র মোঃ আলম (২৬) ও ২নং বালুখালী ১৮নং ক্যাম্পের ব্লক নং- কে/৩ এর বাসিন্দা মোঃ এরশাদ আলীর পুত্র মোঃ ইয়াছিন (২৪)।

দুই বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্ণেল ফয়সাল হাসান খান জানান, হ্নীলা বিওপির একটি টহল দল মিয়ানমার থেকে মাদক আমদানীর সংবাদ পেয়ে হোয়াব্রাং সীমান্ত পয়েন্ট অভিযানে যায়। বিজিবির উপস্থিতি টেরপেয়ে মাদক কারবারীদের ছূঁড়া গুলিতে ল্যান্স নায়েক মোঃ আব্দুল কুদ্দুস এবং নায়েক শাকের উদ্দিন আহত হয়। জবাবে বিজিবি পাল্টা গুলি ছুড়লে দুষ্কৃতকারীরা পিছুহঠে।

পরিস্থিতি স্বাভাবিক হলে ঘটনাস্থল হতে ৫০ হাজার ইয়াবা, ১টি চায়না পিস্তল ও ২ রাউন্ড কার্তুজসহ গুলিবিদ্ধ ২ জনকে উদ্ধার করে টেকনাফ উপজেলা সদর হাসপাতালে নেওয়া হয়। পরে উন্নত চিকিৎসার জন্য কক্সবাজার সদর হাসপাতালে নেয়া হলে সেখানে তারা মারা যায়। মৃতদেহ দুটি মর্গে রাখা হয়েছে।

এই ঘটনায় জড়িতদের বিরুদ্ধে সংশ্লিষ্ট ধারার পৃথক আইনে মামলা দায়েরের প্রক্রিয়া চলছে বলে জনিয়েছেন বিজিবি এই কর্মকর্তা।

বার্তাবাজার/এমকে

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর