নান্দাইলে ট্রাক-সিএনজি মুখোমুখি সংঘর্ষ, নিহত ৩

ময়মনসিংহ-কিশোরগঞ্জ মহাসড়কের মেরেঙ্গা বাজার সংলগ্ন চরপাড়া নামক স্থানে রোববার দিবাগত রাত সাড়ে ১১টার দিকে ট্রাক-সিএনজি মুখোমুখি সংঘর্ষে ৩ জন নিহত হয়েছে।

স্থানীয় বাসিন্দা ও হাইওয়ে থানা সূত্রে জানা গেছে, ময়মনসিংহ থেকে আসা গরু বোঝাই একটি ট্রাক বিপরীতমুখী সিএনজির সাথে সংঘর্ষ ঘটে। এতে করে সিএনজি গাড়ী চালক মোঃ হানিফ মিয়া (২২) ও যাত্রী মোঃ আরিফ মিয়া (২৫) দুজনেই ঘটনাস্থলেই মারা যান।

জানা যায়, হানিফ মিয়া নান্দাইল উপজেলার সিংরইল ইউনিয়নের উল্লাপাড়া গ্রামের ফাইজুল মিয়ার পুত্র ও আরিফ একই গ্রামের রেণুর মিয়ার পুত্র। এছাড়া অজ্ঞাত আরো একজনকে গুরুতর অবস্থায় কিশোরগঞ্জ সদর হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসাধীন অবস্থায় মারা যান। তবে ঘটনার পরপরই অজ্ঞাত ট্রাক চালক ট্রাক নিয়ে দ্রুত পালিয়ে যায়।

দূর্ঘটনার খবর পেয়ে নান্দাইল হাইওয়ে থানা পুলিশ ও নান্দাইল ফায়ার সার্ভিস স্টেশনের কর্মকর্তাগণ ঘটনাস্থলে উপস্থিত হন।

নান্দাইল হাইওয়ে থানা পুলিশের উপ-পরিদর্শক জিয়াউল হক জানান, লাশ ময়না তদন্তের জন্য কিশোরগঞ্জ সদর হাসপাতাল মর্গে প্রেরন করা হয়েছে। তবে ট্রাক চালক পলাতক রয়েছে।

বার্তাবাজার/এমকে

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর