চীনে টানা বৃষ্টির কারণে ভয়াবহ বন্যা, নিখোঁজ ১০৬

করোনা পরিস্থিতির মধ্যেই টানা বৃষ্টির কারণে বন্যায় ভাসছে চীনের দক্ষিণ অংশ। প্রবল বন্যায় ক্ষতিগ্রস্ত হয়েছেন প্রায় ১ কোটি ৫০ লক্ষ মানুষ। খুঁজে পাওয়া যাচ্ছে না কমপক্ষে ১০৬ জনকে।

বন্যার কারণে ব্যাপক ক্ষতি হয়েছে হুবেই প্রদেশে। একটি শহর সম্পূর্ণ ইয়াংতজে নদীর তলায় চলে গেছে বলে জানা যায়।

পর্যটন শহর ইয়াংশুরও বেহাল অবস্থা। প্রায় ১ হাজার হোটেল ও ৫ হাজার দোকান ক্ষতিগ্রস্ত হয়েছে ওই এলাকার।

বার্তাবাজার/এমকে

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর