পাবনা র্যাবের একটি বিশেষ আভিযানিক দল গোপন সংবাদের ভিত্তিতে ভারপ্রাপ্ত কোম্পানি কমান্ডার মোঃ আমিনুল কবীর তরফদার এর নেতৃত্বে আজ ভোরে পাবনা সদর উপজেলা বিলভাদুরিয়া এলাকা থেকে দুই ডাকাত দলের সদস্যকে গ্রেফতার করেছে র্যাব। এসময় তাদের কাছ থেকে ১টি বিদেশী পিস্তল, ২টি তলোয়ার, ২টি চাইনিজ কুড়াল ও ছুরি আটক করে।
আটককৃতরা হলেন, পাবনা সদর বিলভাদুরিয়া গ্রামের মোঃ শামসউদ্দিন মন্ডলের ছেলে ওমর আলী (২০), ও বাদশা প্রামানিকের ছেলে সোহাগ প্রামানিক (২০)।
র্যাব জানায়, ডাকাত দলের সদস্য’রা এলাকায় বিভিন্ন সময়ে ডাকাতিসহ বিভিন্ন অপকর্মে জড়িত ছিল। উক্ত ডাকাত সদস্যগণ অত্র এলাকায় আধিপত্য বিস্তারের লক্ষ্যে এলাকায় জনমনে ত্রাস সৃষ্টি করে আসছিল। আটককৃত আসামীদের বিরুদ্ধে পাবনা সদর থানায় মামলা দায়ের প্রস্তুতি চলছে।
বার্তাবাজার/এমকে