যশোর বেনাপোলে ফেন্সিডিলসহ যুবক গ্রেফতার

যশোর বেনাপোলে ৩০ বোতল ভারতীয় ফেন্সিডিলসহ মোঃ মাসুম(২১)নামে এক মাদক বহনকারীকে গ্রেফতার করেছে বেনাপোল পোর্টথানা পুলিশ৷

রবিবার (০৫ ই জুলাই) রাত সাড়ে ১০টার সময় তাকে গ্রেফতার করা হয়।গ্রেফতার মাদক বহনকারী হলেন,বেনাপোল পোর্ট থানাধীন বড় আঁচড়া গ্রামের মোঃ জাকির হোসেন এর ছেলে মোঃ মাসুম (২১)৷

বেনাপোল পোর্ট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা(ওসি) মামুন খান জানান, গোপন সংবাদের ভিত্তিতে (এসআই) মোস্তাফিজুর রহমান, (এএসআই) আলমগীর হোসেন সঙ্গীয় ফোর্স নিয়ে বড়

আঁচড়া গ্রামে অভিযান চালিয়ে ভারতীয় ফেন্সিডিলসহ মাসুম নামে এক মাদক বহনকারীকে গ্রেফতার করতে সক্ষম হয়৷

গ্রেফতারকৃত আসামির বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দিয়ে আজ সোমবার(০৬ই জুলাই) যশোর আদালতে সোপর্দ করা হবে।

বার্তাবাজার/এমকে

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর