মরণঘাতী করোনাভাইরাস শনাক্তের দিক দিয়ে এবার রাশিয়াকে ছাড়িয়েছে ভারত। শীর্ষ আক্রান্তের তালিকায় ভারতের অবস্থান এখন তৃতীয়।
ওয়ার্ল্ডোমিটারের পরিসংখ্যান মতে, সোমবার সকাল নাগাদ ভারতে আক্রান্তের সংখ্যা দাঁড়িয়েছে ৬ লাখ ৯৭ হাজার ৮৩৪। এর মধ্যে মৃত্যু হয়েছে ১৯ হাজার ৭০০ জনের। আর এখন পর্যন্ত রাশিয়ায় আক্রান্তের সংখ্যা ৬ লাখ ৮১ হাজার ২৫১ জন।
রবিবার টানা নবম দিনের মতো ভারতে দৈনিক আক্রান্তের সংখ্যা ১৮০০০ ছাড়িয়ে গেছে। অল ইন্ডিয়া ইনস্টিটিউটস অব মেডিকেল সায়েন্সেসের (এআইআইএমএস) পরিচালক ডাঃ রণদীপ গুলেরিয়া এনডিটিভিকে জানান, ভারত করোনার চূড়ান্ত পর্যায়ে রয়েছে।
শনিবার, বিশ্ব স্বাস্থ্য সংস্থা বিশ্বব্যাপী করোনাভাইরাস সংক্রমণে রেকর্ড বৃদ্ধির কথা জানিয়েছে। সংস্থার পরিসংখ্যান অনুযায়ী, ২৪ ঘণ্টায় ২১২,২৩৬ টি নতুন সংক্রমণ শনাক্ত হয়েছে।
বার্তাবাজার/এমকে