ভারতে মাত্র ৭ দিনে ২৫ বার ভূমিকম্প

ভারতের বিভিন্ন প্রদেশে গত এক সপ্তাহে ভুমিকম্প হয়েছে মোট ২৫ বার। অল্প সময়ে এত বেশি ভুমিকম্প হওয়ায় দেশটির ভূ-বিজ্ঞানীরা গভীর উদ্বেগ প্রকাশ করেছে।

ন্যাশনাল সেন্টার সিসমোলজির (এনসিএস) পরিসংখ্যানে জানানো হয়েছে, গত সাতদিনে ভারতের বিভিন্ন অঞ্চলে মোট ২৫ বার ভূমিকম্প হয়েছে। গত ২৬ জুন মিজোরামে ১০ বার ভূমিকম্প হয়েছিল৷ মিজোরাম ১, মেঘালয় ১, লাদাখ ১, হরিয়ানা ১, জম্মু-কাশ্মীর ৬টি ভূকম্পন হয় ৷ ২৭ জুন হরিয়ানা ও জম্মু-কাশ্মীরে ভূমিকম্প হয়। ২৮ জুন মণিপুরে দুটি, মেঘালয়ে ১টি, আন্দামানে একটি ভূকম্পন হয়৷

ভারতীয় সংবাদমাধ্যমের প্রতিবেদনে বলা হয়েছে, রোববার (৫ জুলাই) উত্তর-পূর্বের মিজোরাম রাজ্যে আরও একবার ভূকম্পন অনুভূত হয়েছে। রিখটার স্কেলে কম্পনের মাত্রা ছিল ৪.৬। মিজোরামের চম্পাইতে এই কম্পন অনুভূত হয়। ভূকম্পনের উৎসস্থল চম্পাই থেকে ২৫ কিলোমিটার দূরে। উৎসস্থলের গভীরতা ছিল ৭৭ কিলোমিটার।

এ প্রসঙ্গে মার্কিন জিওলজিক্যাল সার্ভের রিপোর্ট বলছে, কোনো জায়গায় ছোট ছোট একাধিক কম্পন পর পর হওয়ার অর্থ বড় ভূমিকম্প হওয়ার আশঙ্কা রয়েছে। যদিও নিশ্চিতভাবে তা যে হবেই এমন কোনো কথা নেই। তবে এভাবে নিয়মিত ভূমিকম্প হওয়ায় উদ্বিগ্ন ভারতের ভূ-বিজ্ঞানীরা।

বার্তাবাজার/এসজে

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর