রাজধানীর আদাবর থানাধীন শেখেরটেক এলাকার ১২ নম্বর রোডে শাহরিয়ার (১৭) নামের দশম শ্রেনীর এক স্কুলছাত্র অভিভাবকের সাথে অভিমান করে আত্মহত্যা করার ঘটনা ঘটেছে।
আদাবর থানা পুলিশ সূত্রে জানা যায়, শাহরিয়ার গত ২৪ জুন বাইক এক্সিডেন্ট করে অসুস্থ হয়ে বাসায় চিকিৎসাধীন ছিল। কিছুটা সুস্থ হওয়ার পরে শাহরিয়ার আবার বাইক নিয়ে বের হতে চাইলে শাহরিয়ারের বাবা মোহাম্মদ মুকুল শেখ নিষেধ করে। বাঁ
ধা পেয়ে অভিমান করে গতকাল (শনিবার) দুপুর ১টায় রুমে ঢুকে দরজা বন্ধ করে দেয়। ঐদিন থেকে কোন খোজ না পেয়ে এবং আজ (রবিবার) বেলা ১১টায় বাসার লোকজন দরজা ভেঙে দেখতে পায় শাহরিয়ার ফ্যানের সাথে ফাঁসি দিয়ে ঝুলন্ত অবস্থায় আছে। খবর পেয়ে পুলিশ বাসায় এসে লাশেউদ্ধার করে শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজের মর্গে পাঠায়।
এই বিষয় আদাবর থানার অফিসার ইনচার্জ শাহিদুজ্জমান বলেন, এটি একটি আত্মহত্যা। এ বিষয়ে আদাবর থানায় একটি অপমৃত্যু মামলা দায়ের করা হয়েছে। জানা যায়, ছেলেটির গ্রামের বাড়ি নড়াইল জেলার লোহাগড়া থানার শালনগর ইউনিয়নের রামকান্তপুর গ্রামে।
বার্তাবাজার/এসজে