বিএসএমএমইউ’র সক্ষমতা নেই, এবার আইসিডিডিআরবি’তে গণস্বাস্থ্যের কিট পরীক্ষা: বিজন

গণস্বাস্থ্য কেন্দ্রের উদ্ভাবিত কিটের কার্যকারিতা পরীক্ষায় বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান মেডিকেল বিশ্ববিদ্যালয়ের সক্ষমতা নেই বলে এবার আন্তর্জাতিক উদরাময় গবেষণা কেন্দ্রে বা আইসিডিডিআরবি’তে পরীক্ষা করা হবে।

রোববার (৫ জুলাই) গণমাধ্যমকে এই তথ্য জানিয়েছেন কিটের উদ্ভাবক গবেষক ও বিজ্ঞানী ড. বিজন কুমার শীল।

তিনি বলেন, ঔষধ প্রশাসনের মহাপরিচালক আমাদের কথা ইতিবাচকভাবে শুনেছেন এবং সর্বাত্মক সহায়তা করতে চেয়েছেন। অ্যান্টিবডি কিট আরেকবার পরীক্ষা করতে বলা হয়েছে। কিন্তু সেই পরীক্ষা করার সক্ষমতা বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ের (বিএসএমএমইউ) নেই। এটি করতে পারবে আইসিডিডিআরবি। আগামী দুইএক দিনের মধ্যেই আমরা আইসিডিডিআরবিতে যাব।

বার্তাবাজার/এসজে

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর