ঈদে বাড়তি বোনাস পাবেন সরকারি চাকরিজীবীরা !

ঈদ কবে অনুষ্ঠিত হবে তার ওপর নির্ভর করছে সরকারি চাকরিজীবীদের বোনাস। আগামী ৩১ জুলাই বা ১ আগস্ট ঈদ হতে পারে। যদি ১ আগস্ট ঈদ হয় তাহলে বাড়তি বোনাস পাবেন তারা।

৩১ জুলাই ঈদ অনুষ্ঠিত হলে সরকারি চাকরিজীবীরা বোনাস পাবেন জুন মাসের বেতনের সমান। জুন মাস ৩০ দিনে হওয়ায় এই হারে বোনাস পাবেন তারা। আর ঈদ যদি ১ আগস্ট হয় তাহলে জুলাই মাসের বেতনের সমান বোনাস পাবে। জুলাই মাস ৩১ দিনে। ফলে এক দিনের বেতনের সমান বোনাস বেশি পাবেন তারা।

এছাড়া সরকারি চাকরিজীবীদের ১ জুলাই থেকে বার্ষিক ৫ শতাংশ ইনক্রিমেন্ট কার্যকর হয়েছে। ২০১৫ সালের বেতন স্কেল অনুযায়ী এটি কার্যকর হয়। এজন্য ১ আগস্ট ঈদ হলে এই হারেও বোনাস বেশি পাবেন।

এ বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্তের জন্য অর্থ মন্ত্রণালয়ে রোববার (৫ জুলাই) চিঠি দিয়েছে হিসাব মহানিয়ন্ত্রকের কার্যালয়। অর্থ মন্ত্রণালয় সূত্রে এসব তথ্য জানা গেছে।

বার্তা বাজার/এস.আর

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর