কুষ্টিয়ায় গত ২৪ ঘন্টায় নতুন ৩৮ করোনা রোগী শনাক্ত, মোট ৭৪৬

কুষ্টিয়ায় গত ২৪ ঘন্টায় নতুন করে ৩৮ জন করোনা রোগী শনাক্ত হয়েছে। কুষ্টিয়া সিভিল সার্জন অফিস সূত্রে জানা যায়, রবিবার (০৫ জুলাই ) কুষ্টিয়া মেডিকেল কলেজ পিসিআর ল্যাব থেকে কুষ্টিয়ার ১৯৩ টি নমুনা পরীক্ষার রিপোর্ট পাওয়া গেছে যার মধ্যে ৩৮ টি কোভিড পজিটিভ। নতুন আক্রান্ত ২৯ জন পুরুষ ও ৯ জন নারী।

আক্রান্ত ৩৮ জনের মধ্যে কুষ্টিয়া সদর উপজেলার ২০, দৌলতপুর উপজেলার ৪, ভেড়ামারা উপজেলার ৫, কুমারখালী উপজেলার ৭, খোকসা উপজেলার, সদর উপজেলায় আক্রান্ত ২০ জনের ঠিকানা আইলচারা ১ জন, থানাপাড়া ১ জন, কমলাপুর ১ জন, বটতৈল ১ জন, কানাবিলের মোড় ১ জন, চেচুয়া ১ জন, কালিশংকরপুর ১ জন, কোর্টপাড়া ৩ জন, চৌড়হাস ২ জন, হাউজিং ১ জন, মঙ্গলবাড়িয়া ২ জন, কদমতলা ১ জন, জুগিয়া ২ জন, উদিবাড়ি ১ জন, মোল্লাতেঘরিয়া ১ জন।

ভেড়ামারা উপজেলায় আক্রান্ত ৫ জনের ঠিকানা পূর্ব ভেড়ামারা ১ জন, উপজেলা পাড়া ১ জন, চর দামুড়দিয়া ১ জন, ১৬ দাগ ২ জন। দৌলতপুর উপজেলায় আক্রান্ত ৪ জনের ঠিকানা গারুড়া আদাবাড়িয়া ১ জন, দৌলতপুর ১ জন, আল্লারদর্গা ১ জন, উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ১ জন।

কুমারখালী উপজেলায় আক্রান্ত ৭ জনের ঠিকানা কুমারখালী ১ জন, শেরকান্দি ২ জন, বাঁশগ্রাম ২ জন, শিলাইদহ ১ জন, ছেউড়িয়া ১ জন।

খোকসা উপজেলায় আক্রান্ত ২ জনের ঠিকানা চকহরিপুর ১ জন, উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ১ জন। এই নিয়ে কুষ্টিয়ায় মোট ৭৪৬ জন করোনা রোগী শনাক্ত হল। যার মধ্যে ৫৪৬ জন পুরুষ ও ২০০ জন নারী। উপজেলা ভিত্তিক রোগী- দৌলতপুর ৯৮, ভেড়ামারা ৮৭, মিরপুর ৪৪, কুষ্টিয়া সদর ৩৯৫, কুমারখালী ৯৫, খোকসা ২৭। সুস্থ হয়ে ছাড় পেয়েছেন মোট ৩৩৭ জন।

উপজেলা ভিত্তিক সুস্থ ৩৩৫ জন, দৌলতপুর ৫০, ভেড়ামারা ৫৭, মিরপুর ২১, সদর ১৫৫, কুমারখালী ৩৮, খোকসা ১৪। বহিরাগত সুস্থ ২ জন। এই পর্যন্ত মৃতের সংখ্যা ১৩ জন।

উপজেলা ভিত্তিক মৃত্যু- কুমারখালী – ৩, দৌলতপুর-১, ভেড়ামারা-১, কুষ্টিয়া সদর ৮। যার মধ্যে ১২ জন পুরুষ ১ জন মহিলা।

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর