মহামারী করোনাকালে কোনো অনুষ্ঠিত হতে যাওয়া যশোর-৪ ও বগুড়া-১ সংসদীয় আসনের উপনির্বাচনে অংশ নিচ্ছে না বিএনপি।
আজ (রোববার) সন্ধ্যায় দলের স্থায়ি কমিটির এক বৈঠক থেকে এই সিদ্ধান্ত হয়। বৈঠক শেষে গণমাধ্যমকে তা জানান, বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর
তিনি জানান, ‘এই তফসিল একেবারেই সময়োপযোগী হয় নাই। করোনাভাইরাসের সংক্রমণে যখন হাজার হাজার মানুষ আক্রান্ত হচ্ছে, প্রতিদিন মারা যাচ্ছে অসংখ্য মানুষ, সারাদেশে যখন আতঙ্ক ছড়িয়ে আছে, সরকারের পক্ষ থেকেও যখন সোশ্যাল ডিস্টেনসিং এবং স্বাস্থ্যবিধি মেনে চলার কথা বলা হচ্ছে সেই সময় ভোটগ্রহণ একেবারেই গ্রহণযোগ্য নয় বলে আমরা মনে করি।’
এর আগে, শনিবার (৪ জুলাই) প্রধান নির্বাচন কমিশনার কে এম নুরুল হুদার সভাপতিত্বে নির্বাচন কমিশনের বৈঠকের পর ইসির সিনিয়র সচিব মো. আলমগীর যশোর-৪ ও বগুড়া-১ আসনের উপনির্বাচনের তফসিল ঘোষণা করেন। তফসিল অনুযায়ী এই দুটি আসনে ১৪ জুলাই ভোটগ্রহণ হবে।
গত ১৮ জানুয়ারি সংসদ সদস্য আব্দুল মান্নানের মৃত্যুতে বগুড়া-১ এবং ২১ জানুয়ারি ইসমত আরা সাদেকের মৃত্যুতে যশোর-৬ আসন শূন্য হয়। গত ২৯ মার্চ এই দুটি আসনের উপনির্বাচন হওয়ার কথা ছিল। করোনাভাইরাস সংকটের কারণে নির্বাচন স্থগিত করা হয়।
বার্তাবাজার/এসজে