মোবাইল চুরির মামলায় আটক লক্ষ্মীপুর জেলা স্বেচ্ছাসেবক লীগ সেক্রেটারী

মোবাইল চুরি ও চাচীকে যৌন হয়রানির মামলায় গ্রেপ্তার হয়েছেন লক্ষ্মীপুর জেলা স্বেচ্ছাসেবক লীগের সাধারণ সম্পাদক মাহবুব ইমতিয়াজ।

আজ (রোববার) দুপুরের দিকে সদর উপজেলার নন্দনপুর এলাকা থেকে তিনি আটক হন। পরে বিকালেই তাকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠান হয়েছে। তার মামলার বাদী ছিলেন তারই চাচী শিমু আক্তার।

মামলা সূত্রে জানা যায়, দীর্ঘদিন ধরে চাচা জামাল হোসেনের সাথে জমিজমা সংক্রান্ত বিরোধ চলে আসছিল স্বেচ্ছাসেবক লীগ নেতা ইমতিয়াজদের। গত বছর অক্টোবরে ইমতিয়াজ আসামিদের নিয়ে জোরপূর্বক চাচার বসত দখল করতে যান। ভাঙচুর করেন বাড়ির টিনসেড ঘর ও সীমানা প্রাচীর। চুরি করে নিয়ে যান মোবাইল সেট, ভিসাসহ পাসপোর্ট, টিকেট, আকামা।

তখন৫ লাখ টাকার স্বর্ণ নিয়ে যায়। বাধা দিলে ইমতিয়াজসহ অন্যরা চাচি শিমু আক্তারকে (মামলার বাদী) শ্লীলতাহানি করেন। পরে চাচির চিৎকারে আশপাশের লোকজন এগিয়ে এলে পালিয়ে যায় আসামিরা

এ বিষয়ে লক্ষ্মীপুর মডেল থানার ওসি তদন্ত মোসলেহ উদ্দিন জানান, “চাচী শিমু আক্তারের করা মামলায় স্বেচ্ছাসেবক লীগ নেতাকে গ্রেফতার করা হয়েছে। পরে বিকেলে আদালতের মাধ্যমে তাকে কারাগারে প্রেরণ করা হয়। এ মামলায় অন্য আসামিদেরও দ্রুত গ্রেফতার করা হবে।

বার্তাবাজার/এসজে

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর