জন্মদিনে মা-বাবার কবরের পাশে বিষপান করে যুবকের আত্মহত্যা

মেহেরপুরে নিজের জন্মদিনে মা-বাবার কবরের পাশে বিষপান করেন আকাশ হোসেন নামের এক যুবক। পরে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।

নিহত আকাশ মেহেরপুর জেলা শহরের বেড়পাড়ার মৃত মঈন উদ্দীনের ছেলে। কয়েকজন জানায় দক্ষিণ কোরিয়ায় প্রকৌশলী হিসাবে যাওয়ার জন্য প্রস্তুতি নিচ্ছিলেন তিনি।

রোববার (৫ জুলাই) ভোরে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় আকাশের মৃত্যু হয়।

জানা যায়, আকাশ হোসেনের মা-বাবা কয়েক বছর আগে মারা গিয়েছেন। একমাত্র ছোট বোনকে নিয়ে অতি কষ্টে তার সংসার চলছিল। শনিবার (৪ জুলাই) সংসারিক কাজ-কর্ম নিয়ে ভাই-বোনের মধ্য ঝগড়া হয়। এ নিয়ে আকাশ অভিমান করে শনিবার সন্ধ্যায় মা-বাবার কবরের পাশে যান। আকাশ তার মা-বাবার কবর পরিস্কার করেন। এক পর্যায়ে বিষপান করেন। বিষক্রিয়ায় যখন তার শরীর দূর্বল হয়ে পড়ে। তখন সে দৌড়ে জনসম্মুখে এসে বিষপান করার বিষয়টি চিৎকার করে জানান এবং তার ছোট বোনকে শেষ বারের মতো দেখার অনুরোধ করেন।

স্থানীয়রা তাকে গুরুতর অসুস্থ অবস্থায় উদ্ধার করে মেহেরপুর জেনারেল হাসপাতালে ভর্তি করেন। সেখানে তার শারীরিক অবস্থার অবনতি দেখে,কর্তব্যরত চিকিৎসক তাকে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে রেফার্ড করেন। পরে রোববার (৫ জুলাই) ভোরে সেখানে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।

এদিকে আকাশের একমাত্র বোন পরিবারের সবাইকে একে একে হারিয়ে যেনো বাকরুদ্ধ হয়ে পড়েছে। পরিবার-পরিজন হারিয়ে কাঁদতে-কাঁদতে তার হৃদয় এখন পাথর প্রায়। কে দেবে তাকে আশ্রয়,কে দেবে শান্তনা এমনই ভাবনা এখন সবার মনে প্রানে।

বার্তাবাজার/জুলভার্ন

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর