বগুড়ার শিবগঞ্জে গাজাসহ দুই মাদক ব্যবসায়ীকে আটক করেছে পুলিশ।
শনিবার (৪ জুলাই) বিকেলে উপজেলার মহাস্থান এলাকা থেকে আটকের পর আজ রবিবার আদালতের মাধ্যমে তাদের কারাগারে পাঠানো হয়েছে।
আটককৃতরা হলো, মহাস্থান পূর্ব পাড়ার মৃত আফজাল অালীর ছেলে লালন (২৯) ও গড় মহাস্থান এলাকার এমদাদুল হকের স্ত্রী সুলতানা উম্মে কুলসুম(৩৮)।
ঘটনার সত্যতা নিশ্চিত করে শিবগঞ্জ থানার ওসি এসএম বদিউজ্জামান বার্তা বাজারকে জানান,আটককৃতদের নামে মাদক আইনে পৃথক দু’টি মামলা দায়ের হয়েছে।
বার্তাবাজার/এসজে