সারাদেশের যখন বিদ্যুতের ভুতুরে বিল নিয়ে মানুষ চরম অসন্তুষ্ট, তখন জানা গেল খোদ বিদ্যুৎ প্রতিমন্ত্রীর বাসা ও ব্যবসা প্রতিষ্ঠানের নামেও এই ভুতুরে বিল এসেছে। এমনকি বন্ধ থাকা প্রতিষ্ঠানেও এসেছে অতিরিক্ত বিদ্যুৎ বিল।
শুধু প্রতিমন্ত্রীই নয় এমন বিল এসেছে বিদ্যুৎ বিভাগের প্রতিষ্ঠান পাওয়ার সেলের মহাপরিচালক মোহাম্মদ হোসেন, পল্লী বিদ্যুতায়ন বোর্ডের চেয়ারম্যান মেজর জেনারেল (অব.) মইন উদ্দিন, বিদ্যুৎ বিভাগের যুগ্ম সচিব পর্যায়ের চারজন কর্মকর্তাসহ সরকারের শীর্ষ কর্মকর্তাদের বাসাবাড়িতেও।
এ বিষয়ে বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ প্রতিমন্ত্রী নসরুল হামিদ জানান, আমাদের ব্যবসাপ্রতিষ্ঠান বন্ধ রয়েছে মার্চ থেকে। বন্ধ থাকা অফিসে ভূতুড়ে বিল এসেছে। আমার বাসায়ও এসেছে।
এদিকে সারা দেশে অতিরিক্ত বিলের অভিযোগের প্রেক্ষিতে বিদ্যুৎ বিভাগ গঠিত টাস্কফোর্স প্রায় তিনশ’ কর্মকর্তা-কর্মচারীর বিরুদ্ধে ব্যবস্থা নেয়ার সুপারিশ করে। কমিটির সুপারিশের প্রেক্ষিতে ৪ কর্মকর্তাকে সাময়িক বরখাস্তও করা হয়।
বার্তাবাজার/এসজে