মহামারী করোনা পরিস্থিতি স্বাভাবিক না হওয়া পর্যন্ত চট্টগ্রাম সিটি করপোরেশন (চসিক) নির্বাচন আয়োজন করা সম্ভব না বলে জানিয়েছেন নির্বাচন কমিশন (ইসি) সচিবালয়ের সিনিয়র সচিব মো. আলগমীর।
রোববার (৫ জুলাই) বিকেলে রাজধানীর নির্বাচন ভবনে নিজ কার্যালয়ে সাংবাদিকদের তিনি এ তথ্য জানান।
তিনি বলেন, চট্টগ্রাম সিটি করপোরেশনের জন্য ৫ আগস্ট পর্যন্ত সময় আছে। এরপরও ৯০ দিন সময় নেওয়া যাবে।তাই করোনা মহামারি কাটার আগে এ নির্বাচন করার কোনো পরিকল্পনা নেই। পরিস্থিতি স্বাভাবিক হলে ভোট করা হবে।
ইসি সচিব আরও বলেন, শুধু চট্টগ্রাম সিটি নয়, স্থানীয় সরকারের অন্যান্য নির্বাচনগুলোও করোনা মহামারি কেটে গেলে ভোট করা হবে। ২০১৫ সালের ২৮ এপ্রিল চট্টগ্রাম সিটি করপোরেশন নির্বাচনের ভোটগ্রহণ করেছিল ইসি।
বার্তাবাজার/এসজে