টানা ১৯দিন পর সাবেক এমপি ‘বদি’ করোনা মুক্ত

অবশেষে করোনার থাবা মূক্ত হয়েছেন উখিয়া-টেকনাফের সাবেক সংসদ সদস্য আবদুর রহমান বদি। টানা ১৯ দিনের চিকিৎসা শেষে ৩ জুন ফলোআপ রিপোর্টে করোনা নেগেটিভ আসলে তাকে হাসপাতাল থেকে ছাড়পত্র দেয়া হয়।

গেলো ১৬ জুনের দিকে অসুস্থ হয়ে পড়লে তাকে কক্সবাজার একটি বেসরকারী হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে থাকা অবস্থায় ১৮ জুন কক্সবাজার মেডিকেল কলেজ হাসপাতালের ল্যাবে তার করোনা পজেটিভ শনাক্ত হয়। সেই দিন সন্ধ্যায় উন্নত চিকিৎসার জন্য ঢাকায় প্রেরণ করা হয়। রাজধানীর আনোয়ার খান মডার্ন মেডিকেল কলেজ হাসপাতালে টানা ১৯ দিন চিকিৎসা শেষে ৩ জুন ফলোআপ পরীক্ষায় বদির করোনা নেগেটিভ আসে।

সাবেক সাংসদ আবদুর রহমান বদি বার্তা বাজারকে জানান, হাসপাতাল থেকে ছাড়পত্র নিয়ে তিনি বর্তমানে ঢাকার বাসায় বিশ্রামে রয়েছেন। অতি শিগগিরই তিনি নিজ এলাকায় ফিরে আসবেন।

বার্তাবাজার/নিমফুল

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর