প্রাণঘাতী করোনাভাইরাস থেকে সুস্থ হয়েছেন কক্সবাজার-৪ ( উখিয়া-টেকনাফ) সংসদীয় আসনের সাবেক সাংসদ আবদুর রহমান বদি। আজ (রোববার) তিনি করোনামুক্তির সার্টিফিকেট নিয়ে হাসপাতাল ত্যাগ করেছেন।
এর আগে তিনি অসুস্থ হয়ে কক্সবাজার ইউনিয়ন হাসপাতালে ভর্তি হন। পরে গত ১৮ জুন পাওয়া রিপোর্টে জানা যায় তিনি করোনায় আক্রান্ত। করোনা শনাক্ত হওয়ার পর উন্নত চিকিৎসার জন্য তাকে ঢাকা আনোয়ার খান মডার্ন মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। সেখান থেকে গত ৩ জুলাই তার করোনা নেগেটিভ আসে।
এ ব্যাপারে জানতে চাইলে সাবেক সাংসদ আবদুর রহমান বদি জানান, হাসপাতাল থেকে ছাড়পত্র নিয়ে তিনি বর্তমানে ঢাকার বাসায় বিশ্রামে আছেন।
বার্তাবাজার/এসজে