কুষ্টিয়ায় নন-এমপিও শিক্ষক ও কর্মচারীদেরকে প্রধানমন্ত্রীর অনুদানের চেক বিতরণ

কুষ্টিয়ায় প্রধানমন্ত্রী শেখ হাসিনা কর্তৃক নন-এমপিও শিক্ষক-কর্মচারীদের অনুকূলে (নভেল করোনা ভাইরাস covid19) প্রণোদনার চেক বিতরণ করা হয়েছে।

কুষ্টিয়া সদর উপজেলা প্রশাসনের আয়োজনে রবিবার ( ৫ জুলাই) বেলা সাড়ে ১১.০০ টায় উপজেলা পরিষদ মিলনায়তনে এ চেক বিতরণ করা হয়।

এতে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন, সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান আতাউর রহমান আতা। তিনি সকলকে স্বাস্থ্য বিধি মেনে চলার আহ্বান জানান। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন, সদর উপজেলা পরিষদের নির্বাহী অফিসার জুবায়ের হোসেন চৌধুরী।

কালেক্টরেট স্কুলের পক্ষে চেক গ্রহণ করেন প্রধান শিক্ষক মৃনাল কান্তি সাহা ও সহকারী প্রধান শিক্ষক আফরোজা আক্তার। এ সময় কুষ্টিয়া সদর উপজেলার বিভিন্ন নন এমপিও শিক্ষা প্রতিষ্ঠানের প্রতিষ্ঠান প্রধান ও শিক্ষক-কর্মচারী উপস্থিত ছিলেন।

বার্তাবাজার/এসজে

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর