চট্টগ্রামে ৫ ফার্মেসিকে জরিমানা

চট্টগ্রামে মেয়াদোত্তীর্ণ হ্যান্ড স্যানিটাইজার, হেক্সিসল ও জীবাণুনাশক সামগ্রী বিক্রয়ের অপরাধে ৫ ফার্মেসিকে জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত।

রোববার (০৫ জুলাই) জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট মোহাম্মদ আলী হাসানের নেতৃত্বে পরিচালিত ভেজাল বিরোধী অভিযানে নগরীর অক্সিজেন এলাকার ৫টি ফার্মেসিকে ৮৫ হাজার টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত।

ম্যাজিস্ট্রেট মোহাম্মদ আলী হাসান বলেন, করোনাকে কেন্দ্র করে বিভিন্ন অসাধু ব্যবসায়ীরা নকল স্যানিটাইজার, স্যাভলন, হেক্সিসল তৈরি শুরু করে। যার বিরুদ্ধে প্রশাসনের পক্ষ হতে সর্বোচ্চ সতর্কতার ঘোষণা দেওয়া হয় এবং অক্সিজেন এলাকায় অভিযান চালিয়ে কিউর এ্যান্ড কেয়ার ফার্মেসিকে ৩০ হাজার, বিসমিল্লাহ ফার্মেসিকে ২০ হাজার, হাফসা হানিফ মেডিক্যালকে ১৫ হাজার, আল মাশাফি ফার্মেসিকে ১৫ হাজার এবং ইকবাল ফার্মেসিকে ৫ হাজার টাকা জরিমানা করা হয়।

এ ধরণের অভিযান অব্যাহত থাকবে বলে জানান নির্বাহী ম্যাজিস্ট্রেট মোহাম্মদ আলী হাসান।

বার্তাবাজার/নিমফুল

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর