গণস্বাস্থ্য কেন্দ্র থেকে উদ্ভাবিত কোভিড-১৯’র এন্টিবডি কিট আবারও পরীক্ষা করার জন্য নির্দেশ দিয়েছে ওষুধ প্রশাসন অধিদপ্তর। সরকারি নিয়মানুসারে আবারও কন্ট্রাক্ট রিসার্চ ফার্মের (সিআরও) মাধ্যমে গণস্বাস্থ্য কেন্দ্রের কিটের সক্ষমতা যাচাই করা হবে।
আজ (রোববার) গণস্বাস্থ্য কেন্দ্রের প্রতিনিধি দলের সাথে বৈঠক করে এই নির্দেশনা দেয়া হয় ওষুধ প্রশাসন অধিদপ্তর থেকে।
এ বিষয়ে গণস্বাস্থ্য কেন্দ্রের কোভিড-১৯ ডট ব্লট কিট প্রকল্পের সমন্বয়ক ডা. মুহিব উল্লাহ খোন্দকার গণমাধ্যমকে জানান,অ্যান্টিবডি কিটের বিষয়ে আমাদের ইন্টারনাল ভেলিডেশান রিপোর্টকে আমলে এনে নিবন্ধন দেয়ার অনুরোধ করেছি আমরা । তারা বিদ্যমান সরকারি নিয়মে আবার সিআরও এর মাধ্যমে ইউএস এফডিএ আমব্রেলা গাইডলাইন্স অনুযায়ী এক্সটারনাল ভেলিডেশান করতে বলেছেন।
তিনি আরও জানান, আগামী বুধবার অ্যান্টিজেনের নীতিমালা ফাইনাল হবে। তারপর ওষুধ প্রশাসন আমাদের একটা ফরম্যাট পাঠাবে। সেই অনুযায়ী প্রটোকল আপডেট করে জমা দিতে বলা হয়েছে।
বার্তাবাজার/এসজে