অজ্ঞান পার্টির কবলে পড়ে একজনের মৃত্যু

রাজধানীর শ্যামলীতে অজ্ঞান পার্টির কবলে পড়ে চিকিৎসাধীন অবস্থায় থেকে আনুমানিক ৩০ বছর বয়সী এক অজ্ঞাত পরিচয়ের ব্যক্তির মৃত্যু হয়েছে। গত বৃহস্পতিবার (২ জুলাই) রাতে তাকে সংজ্ঞাহীন অবস্থায় সোহরাওয়ার্দী হাসপাতালে ভর্তি করা হয়। সেখানেই তার মৃত্যু হয়।

আজ (রোববার) তার মৃত্যু বিষয়টি নিশ্চিত করেন শেরেবাংলা নগর থানার উপপরিদর্শক গৌতম রায়।

পুলিশের এই কর্মকর্তা জানান, গত ২ জুলাই বৃহস্পতিবার রাত ১০টার দিকে অজ্ঞাত ওই ব্যক্তিকে অচেতন অবস্থায় উদ্ধার করে হাসপাতালে ভর্তি করা হয়। পরে চিকিৎসাধীন অবস্থায় আজ সকালে তার মৃত্যু হয়। তবে মৃত্যুর সনদপত্রে চিকিৎসকরা লিখেছেন, ‘আননোন পয়জোনিং’য়ে অজ্ঞাত ওই ব্যক্তির মৃত্যু হয়েছে।

পুলিশ অনুমান করছে, অজ্ঞান পার্টির খপ্পরে তার মৃত্যু হতে পারে। ময়নাতদন্তের প্রতিবেদনে মৃত্যুর সঠিক কারণ জানা যাবে। মৃতদেহ সোহরাওয়ার্দী হাসপাতালের মর্গে রাখা হয়েছে।

বার্তাবাজার/এসজে

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর