মহামারী করোনা ভাইরাসের কারণে ক্ষতিগ্রস্থ নন-এমপিও শিক্ষক-কর্মচারীর অনুকূলে কুষ্টিয়া দৌলতপুর উপজেলা প্রশাসনের আয়োজনে রবিবার (৫ জুলাই) সকাল ১১টার সময় উপজেলা পরিষদ অডিটোরিয়ামে উপজেলা নির্বাহী কর্মকর্তা শারমিন আক্তারের সভাপতিত্বে প্রধানমন্ত্রী কর্তৃক বরাদ্দকৃত অর্থের চেক বিতরণ করা হয়।
এ সময় শিক্ষদের হাতে ৫০০০ টাকা ও কর্মচারীদের ২৫০০ টাকার চেক ৫৫১ জনের হাতে তুলে দেন। এ সময় প্রধান অতিথি হিসেবে স্থানীয় সংসদ আ, কা, ম সরোয়ার জাহান বাদশাহ, বিশেষ অতিথি হিসেবে উপজেলা চেয়ারম্যান এজাজ আহমেদ মামুন, থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা এস এম আরিফুর রহমান উপস্থিত ছিলেন।
এ সময় স্থানীয় সাংসদ বলেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা সব সময় জনগণকে নিয়ে কাজ করেন এবং জনগণের জন্য তিনি ভাবেন এবং জনগণের পাশে থাকেন।
বার্তাবাজার/এমকে