কিশোরগঞ্জে ছুরি ও দেশীয় পাইপ গানসহ একজন গ্রেফতার

কিশোরগঞ্জ র‌্যাবের অভিযানে ১টি ছুরি ও দেশীয় পাইপ গানসহ একজনকে গ্রেফতার করেছে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব)-১৪।

রবিবার (০৫ জুলাই) সকালে র‌্যাব-১৪-এর একটি দল অভিযান চালিয়ে এই অস্ত্র উদ্ধার করে।

সূত্র জানায়, র‌্যাব সদস্যরা কিশোরগঞ্জ জেলার করিমগঞ্জ থানাধীন সুতারপাড়া এলাকা হতে চিহ্নিত ডাকাত মানিক মিয়া (২৫), পিতা- আবু বকর, সাং-বড়কান্দা, থানা-মিঠামইন, জেলা-কিশোরগঞ্জ’কে র‌্যাব-১৪, সিপিসি-২, এর একটি আভিযানিক দল ০১ (এক) টি পাইপ গান ও ০১ (এক) টি ছোড়া’সহ গ্রেফতার করেন।

গ্রেফতারকৃত আসামীকে প্রাথমিক জিজ্ঞাসাবাদে ও অনুসন্ধানে দীর্ঘদিন যাবৎ বিভিন্ন এলাকায় ডাকাতি করে আসছিল বলে স্বীকার করে। উক্ত বিষয়ে ধৃত আসামীর বিরুদ্ধে কিশোরগঞ্জ জেলার করিমগঞ্জ থানায় অস্ত্র আইনে মামলা দায়ের করা হয়েছে।

বার্তাবাজার/এমকে

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর